অর্থনৈতিক মন্দা নিউজিল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক :
সুদ হার বাড়ায় ভোক্তারা ব্যাপকভাবে ব্যয় কমিয়ে দেওয়ায় দেশটির অর্থনীতিতে প্রভাব পড়েছে। এ কারণে মন্দা দেখা দিয়েছে অস্ট্রেলিয়া মহাদেশের এই দেশটিতে। এছাড়া মন্দার পেছনে ইউক্রেনে চলা রুশ হামলা ও করোনাকে সামাগ্রিকভাবে দায়ী করেছেন অনেকে।
অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে নিউজিল্যান্ড। অর্থনৈতিক কার্যক্রম প্রত্যাশার চেয়ে অনেক বেশি কমে যাওয়ায় দেশটির কর্তৃপক্ষ শিগগির সুদের হার আরও কমানোর সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

এমন খবরের পরই নিউজিল্যান্ডের মুদ্রার দাম কমে দুই বছরের মধ্যে সর্বনিম্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি কমেছে ১ শতাংশ, যা পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।

জানা গেছে, নিউজিল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এখন বাজার বিবেচনায় সুদের হার আরো কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এরই মধ্যে সুদের হার ১২৫ পয়েন্টভিত্তিতে কমিয়ে ৪ দশমিক ২৫ শতাংশ করা হয়েছে।

ক্যাপিটাল ইকোনমিক-এর অর্থনীতিবিদ অভিজিৎ সূর্য বলেছেন, অর্থনৈতিক অবস্থা প্রত্যাশার চেয়ে অনেকে বেশি খারাপ হয়েছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী নিকোলা উইলিস অর্থনৈতিক সংকোচনে ভূমিকার জন্য কেন্দ্রীয় ব্যাংকের দিকে আঙুল তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *