চিরকুট ব্যান্ড আবারো ভাঙলো

বিনোদন প্রতিবেদক :
দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটে আবারও ভাঙন ঘটলো। ‘আয়নাবাজি’ সিনেমার গানে হারমোনিয়াম বাজিয়ে গানের দলটির সঙ্গে পথচলা শুরু করেছিলেন জাহিদ নিরব। তবে এ ব্যান্ডের সঙ্গে তার নয় বছরের পথচলা শেষ হলো।
সোমবার চিরকুটের নতুন গান প্রকাশের দিন জাহিদ নিরবের দল ছাড়ার বিষয়টি জানা গেছে। দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত জানান, এখন নিরব তাদের সঙ্গে নেই। তবে তার জন্য শুভকামনা জানিয়েছেন।

এদিকে ব্যান্ডে ভাঙনের খবরের মধ্যেই নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পেজে প্রকাশ হয় ‘জানা হলো না’ শিরোনামের গান। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। মিউজিক ও সাউন্ড প্রোডিউসার পাভেল আরিন। আগামী বছর প্রকাশ পাবে চিরকুটের চতুর্থ অ্যালবাম।

এর আগে চিরকুট ব্যান্ড থেকে বিদায় নিয়েছিলেন প্রতিষ্ঠাতা সদস্য পিন্টু ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *