মানুষ অপেক্ষায় আছে নির্বাচনের: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মঙ্গলের জন্য দ্রুত নির্বাচন দরকার। বাংলাদেশের মানুষ দ্রুত নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএম ও গণঅধিকার পরিষদের (জামান-ফারুক) সঙ্গে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচনের সময়সীমার ওপর ও সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে।

তিনি আরো বলেন, দেশের সার্বিক সমস্যার সমাধানকল্পে এই মুহূর্তে একটি নির্বাচিত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যত তাড়াতাড়ি সম্ভব, দেশের জন্য ততই মঙ্গল। অন্তর্বর্তী সরকারের ট্রানজিশন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক সরকারের দিকে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারকে সহযোগিতা করবো।

এ সময় এনডিএম ও গণঅধিকার পরিষদের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *