ফেরত পাঠানো হবে অবৈধ বাংলাদেশিদের: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক :
অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

বুধবার রাজ্যের নাগপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ইটিভি ভারতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।

ফড়নবিশ বলেন, যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছে, তাদের চিহ্নিত করার জন্য রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চলছে। অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রাজ্যে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের শিগগিরই ফেরত পাঠানো হবে।

এর আগে, মঙ্গলবার ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযানের খবর প্রকাশিত হয়। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শতাধিক সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়।

দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের চিহ্নিত করতে গত ১১ ডিসেম্বর থেকে অভিযান শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *