বৈঠকে ড. ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে

নিজস্ব প্রতিবেদক :
দেশে চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার বিকেল ৪টা ১৫মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে বৈঠকটি শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আসতে শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছে বলে জানা গেছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে প্রতিনিধিদল বৈঠকে অংশ নিয়েছে। বিএনপি-জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন বৈঠকে। তবে সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *