বড় খবর সালমানের বছরের শেষে ভক্তদের

বিনোদন ডেস্ক:
বছরের শেষে এসে ভক্তদের বড় চমক দিলেন বলিউডের ভাইজান খ্যাত অভিনেতা সালমান খান। আগামী বছর ঈদে মুক্তি পাবে তার সিনেমা ‘সিকান্দার’। তবে এ বছরেই সিনেমাটির টিজারে তিনি দেখা দিলেন ভিন্নভাবে। দুরন্ত অ্যাকশন অবতারে ভক্তদের প্রশংসা পাচ্ছেন বি-টাউনের প্রভাবশালী এ অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, সদ্য ৫৯ বছরে পা দিয়েছেন ভাইজান। আগেই জানিয়েছিলেন জন্মদিনেই ‘সিকান্দার’ সিনেমার প্রকাশ্যে আসবে। কিন্তু তার আগেই ঘটে অঘটন। প্রয়াত হন ড. মনমোহন সিং। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়েই টিজার রিলিজের সময় পিছিয়ে দেওয়া হয়।

শনিবার সকাল এগারোটায় টিজার রিলিজের কথা থাকলেও তা প্রকাশ্যে আসে বিকেল চারটায়। সেটাও আবার শুধুমাত্র ইউটিউবে।

এ আর মুরুগাদোস ‘সিকান্দার’ পরিচালনা করেছেন। সিনেমাটি যে অ্যাকশনে ভরপুর সেটা টিজার থেকেই স্পষ্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারে দেখা যায় অস্ত্রে সাজানো এক মিউজিয়ামে ভাইজানকে দেখা যাচ্ছে। বর্মের আড়ালে শত্রুর শ্যেন দৃষ্টি। তারপরই হামলা। চোখের নিমেষ শত্রুদের হাওয়ায় উড়িয়ে দেন ‘সিকান্দার’ সালমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *