পিন্টুর পিন্টুর সাক্ষাৎ সাক্ষাৎ মির্জা ফখরুলের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক :
সতেরো বছর পর কারামুক্ত বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার সকালে গুলশানে বিএনপি মহাসচিবের বাসায় পিন্টুর পরিবার এ সাক্ষাৎ করতে যান আবদুস সালাম পিন্টু।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু ও তার সহধর্মিণী বিলকিস বেগম দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে, ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আব্দুস সালাম পিন্টুকে গ্রেফতার করা হয়। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি। সম্প্রতি হাইকোর্টের রায়ে মামলা থেকে খালাস পান পিন্টু। তারপর কারাগার থেকে মুক্তি পান এ বিএনপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *