নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক কমিটির সঙ্গে দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়ের জনগোষ্ঠীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে রাজধানীর ওয়ারীতে দয়াগঞ্জ তেলুগু সিটি কলোনীতে এ সভা হয়। জাতীয় নাগরিক কমিটি এ সভার আয়োজন করে। এতে প্রায় ৭০-৮০ জন অংশ নেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, দলিত সম্প্রদায়ের বাবুল বৈশ্যা, সুকুমার বাড়ৈ প্রমুখ।
জানা গেছে, সভায় ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও সীমান্ত হত্যাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।