মেয়েদের সঙ্গে প্রেম করি না ভারতীয় : হানি সিং

বিনোদন ডেস্ক :
২০২৩ সালে দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে ভারতীয় সংগীতশিল্পী হানি সিংয়ের। তৎকালীন স্ত্রী শালিনী তালওয়ার হানির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন গায়ক। সমস্যাটি গড়িয়েছিল থানা-পুলিশ পর্যন্তও। সে বছরেই ১ কোটি রুপির খোরপোশের বিনিময়ে হানির থেকে সম্পর্ক ছিন্ন করেন শালিনী।

এরপর কেটেছে বেশ কিছুটা সময়। নিজের জীবনেও এগিয়ে গেছেন হানি সিং। জড়িয়েছেন নতুন সম্পর্কে। তবে ভারতীয় নারীদের ডেট করা নিয়ে তার আপত্তি রয়েছে। যদিও এর কারণও জানিয়েছেন হানি সিং।

হানি সিংয়ের কথায়, ‘আমি একজন ভারতীয় সেলিব্রেটি। ভারতীয় নারীরা আমাকে চেনেন। আমি কেমন মানুষ সে সম্পর্কে ধারণা আগে থেকেই তৈরি হয়ে গেছে তাদের। তাই তারা আমার সেলিব্রিটি স্টেটাসটাকে ভালোবাসছে নাকি আমি মানুষটাকে ভালোবাসছে তা বোঝা মুশকিল।’

হানি এও জানান, এই মুহূর্তে সম্পর্কেও আছেন তিনি। তবে তার প্রেমিকা ভারতীয় নন। নিজের বহুগামিতার কথাও সেই সাক্ষাৎকারে স্বীকার করেছেন হানি। তিনি বলেন, ‘তাদের আমি আমার আসল নাম বলি না। বলি আমার নাম মাহির।’

হানির এই স্বীকারোক্তি নেটিজেনদের একাংশ ভালোভাবে নেয়নি। তারা প্রশ্ন তুলেছেন, ‘সম্পর্কে থাকাকালীন আরো নারীর সঙ্গে অবাধ মেলামেশা করাটা কি উচিত?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *