নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ মহিলা পূর্ণবাসন সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক, সাবেক এমপি ও বিশিষ্ঠ রাজনীতিবিদ মরিয়ম বেগম মারা গেছেন।
শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। তার রয়স হয়েছিল ১০১ বছর।
ঢাকার উত্তরার মসজিদ আল মাগফিরাহ-এ শুক্রবার মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। আগামী রোববার গুলশান সোসাইটি জামে মসজিদে বাদ আসরের পর দোয়া অনুষ্ঠিত হবে।
দেশের প্রথম নারী উদ্যেক্তাদের একজন হিসেবে মরিয়ম বেগম ১৯৫৩ সালে রূপায়ন প্রতিষ্ঠা করেন। একাত্তর পরবর্তী বীরঙ্গনাদের অধিকার আদায়ে বাংলাদেশ মহিলা পুর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠায় অগ্রগামী ভূমিকা ছিল মরিয়ম বেগমের। সামাজিক ন্যায় বিচার ও নারী অধিকার প্রতিষ্ঠায় তার কন্ঠ সবসময় বলিষ্ঠ ছিল।
১৯২৩ সালে তিনি ফরিদপুরের বিশিষ্ট মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। তার বাবা বাহাদুর মোহাম্মদ ইসমাইল ও মা কাওকাবুন্নেছা বেগম।