আশা কখনও পূরণ হবে না মাইনাস টু ফর্মুলার : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনওই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সংস্কারের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রকে ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। এর মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *