নিজস্ব প্রতিবেদক :
ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ন্যায্যতা ও মর্যাদা নিশ্চিত করতে সবারই নিজেদের গণ্ডি পেরিয়ে এগিয়ে আসা উচিত। রাষ্ট্র হোক বা ব্যক্তি, সব কাজের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত ন্যায্যতা। সেবা ও বন্ধুত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক উদাহরণ স্থাপন করতে ইনার হুইলের মতো সংগঠনকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, পরিবেশ সংরক্ষণ ও সমাজ উন্নয়নে পুরুষ এবং নারীদের সমান ভূমিকা রাখতে হবে। সমাজের সমস্যাগুলো সমাধান করতে ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। দায়িত্ব ভাগাভাগি ও সমতার মাধ্যমে একটি উন্নত বিশ্ব গড়া সম্ভব।
প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা
অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা একটি স্মরণিকা ও কনফারেন্স নিউজলেটার উন্মোচন করেন এবং মেমেন্টো বিতরণ করেন। তিনি মেলার এই আয়োজনে কম প্লাস্টিক, অধিক জীবন শিরোনামের প্লাস্টিক দূষণ বিরোধী স্টল পরিদর্শন করেন এবং কেক কেটে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর ৪০ বছর পূর্তি উদযাপন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর। বক্তব্য রাখেন ইনার হুইল বাংলাদেশের জাতীয় প্রতিনিধি তাহিয়া খালিদ এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা মাহবুব রুমা।