পুনর্মূল্যায়নে কমিটি গঠন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা

নিজস্ব প্রতিবেদক
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সরকার। এতে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমকে আহ্বায়ক এবং তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভুঁঞাকে সদস্য সচিব করা হয়েছে।

উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২২ পুনর্মূল্যায়নের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর সদস্যসচিব হয়েছেন তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভূঁঞা।

কমিটির সদস্যরা হলেন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান এনডিসি, মো. তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারল্যাশনাল মিডিয়ার প্রতিষ্ঠাতা আহ্বায়ক (বিজেআইএম) শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান, ডিক্যাব এবং বিএসআরএফের সদস্য মো. মুস্তাফিজুর রহমান, রিপোর্টার্স উইদাউট বর্ডারস’র (আরএসএফ) বাংলাদেশ করেসপন্ডেন্ট সালিম সামাদ ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ।

এই কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়নপূর্বক প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণনয় করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *