স্থির থাকতে পারেননি সাইফ সন্তান ভয়ে কাঁপছিল

বিনোদন ডেস্ক :
বলিউড তারকা ও নবাব পরিবারের সদস্য সাইফ আলী খানের ছুরিকাঘাতে নড়েচড়ে বসেছে ভারতীয় প্রশাসন। চলছে জোর তদন্ত। পুলিশের কাছে জবানবন্দী দিয়েছেন কারিনা কাপুর। পাশাপাশি মুখ খুলেছেন ভারতীয় সংবাদমাধ্যমের কাছে।

কারিনা আরও জানিয়েছেন, একরত্তি জেহ তখন ভয়ে কাঁপছে, কাঁদছে। সন্তানের জীবন বিপন্ন, কোনো বাবা স্থির থাকতে পারেন! সাইফও তাই ছোট ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। লক্ষ্যে বাধা পাওয়ায় মরিয়া হয়ে ওঠে আক্রমণকারী। ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে অভিনেতার শরীর।

চিকিৎসকদের মতো কারিনাও জানিয়েছেন, অভিনেতার শরীরে মোট ছয়টি জখম তৈরি হয়েছিল। সে রাতে সাইফ যেন রক্তস্নান করে উঠেছিলেন! তবে তিনি সজাগ হয়ে যাওয়ার কারণেই হোক বা অন্য কোনো কারণে, নবাব ভবন থেকে কিছু খোয়া যায়নি। অভিনেত্রীর কথায়, “আক্রমণকারী কিছুই চুরি করতে পারেনি।”

জানা গেছে, ছুরিকাঘাতের পর সাইফের ছেলে ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন, কিন্তু যাওয়ার জন্য কোনোটাই পাননি। গাড়ির চালকদের হাঁকডাক করে ঘুম থেকে তুলে নিতে দেরি হয়ে যেত পারে। বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় ২ কিলোমিটার। তাই কোনো উপায় না দেখে অটোয় করেই বাবাকে নিয়ে হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *