স্পোর্টস ডেস্ক
টুর্নামেন্ট শুরুর আগে দারুণ আলোড়ন তুললেও সেভাবে কিছুই করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। প্রথম ৬ ম্যাচে হারা দলটি প্রথম জয় পায় সপ্তম ম্যাচে। ৯ ম্যাচে তাদের পয়েন্টস মাত্র ৪। বাকি তিন ম্যাচের সবকটিতেই জিততে হবে তাদের। জিতলেও মেলাতে হবে যদি-কিন্তুর নানান সমীকরণ।
এমণ ম্যাচে টসে হেরে বোলিংয়ে ঢাকা। চিটাগংয়ের বিপক্ষে একাদশে চারটি পরিবর্তন এনেছে ঢাকা। ঢাকার জন্য বড় ভরসার নাম লিটন দাস। ইনফর্ম লিটনের ব্যাটেই গত ম্যাচে জয় পেয়েছে তারা। তানজিদ তামিমও ভালো ফর্মে আছে। আজও তাদের কাছে রানের আশা করবে দল। তবে ঢাকার মূল চিন্তার জায়গা বোলিং। দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমান প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন।
চট্টগ্রামের ব্যাটাররা অবশ্য রানের মধ্যেই আছেন, উসমান খান, গ্রাহাম ক্লার্ক, নাইম ইসলাম, শামিম পাটোয়ারিরা রান করছেন নিয়মিতই। বোলিংয়েও ভালো করছেন আলিস ইসলামরা। এই ম্যাচে তাই তারাই ফেবারিট।
ঢাকা ক্যাপিটালস একাদশ- তানজিদ হাসান তামিম, লিটন দাস, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, থিসারা পেরেরা, রিয়াজ হাসান, রন্সফোর্ড বিটন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা এবং মুস্তাফিজুর রহমান।
চিটাগং কিংস একাদশ- মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, জুবায়েদ আকবরী, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম ক্লার্ক, হোসেন তালাত, আরাফাত সানি, মোহাম্মদ শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস ইসলাম।