ছুরির তৃতীয় অংশ উদ্ধার সাইফের শরীরে গেঁথে যাওয়া

বিনোদন ডেস্ক :
গেল ১৫ জানুয়ারি দিবাগত রাত ২টার দিকে দুষ্কৃতিকারীর ছুরির ছয় কোপে রক্তাক্ত হন বলিউড তারকা সাইফ আলী খান। ছোরার একটি অংশ অভিনেতার শরীরের ভেতরে ছিল। অন্য একটি অংশ পাওয়া যায় পাতৌদি প্যালেসে। কিন্তু তৃতীয় অংশের খোঁজ মিলছিল না। এবার সেটি উদ্ধার করল ভারতীয় পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের কে প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার ঘটনার পুনঃতদন্ত করা হয়। গতকাল ২২ জানুয়ারি বান্দ্রা পুলিশ হামলাকারী শরিফুল ইসলামকে নিয়ে বান্দ্রা তালাও এলাকায় যায়। বান্দ্রা স্টেশনের কাছাকাছি একটি জায়গা থেকে সেই ছুরির তৃতীয় অংশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,সাইফের বাড়ি থেকে প্রায় ১.৪ কিলোমিটার দূরে পাওয়া গেছে ছুরির তৃতীয় অংশটি। ওই এলাকা ফরেন্সিক পরীক্ষা করে দেখেন বিশেষজ্ঞেরা। প্রায় ঘণ্টাখানেক চলে জিজ্ঞাসাবাদ ও পরীক্ষানিরীক্ষা।

এদিকে গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি মিলেছে অভিনেতার। বাড়ি পৌঁছানোর একটি ভিডিওতে দেখা যায় ডেনিমের সঙ্গে সাদা শার্ট পরেছেন। চুল-দাড়ি ছোট করে ছাটা। পাপারাজ্জিদের উদ্দেশে হাতও নাড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *