১৬ ডিসেম্বর গাজীপুর-বিমানবন্দর রুটে বাস সার্ভিস চালু

নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের বাস সার্ভিস ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
শনিবার গাজীপুরে শিববাড়ি বিআরটি স্টেশনে প্রকল্প পরিদর্শন শেষে এক আলোচনা সভায় এ কথা বলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক।

তিনি বলেন, বিআরটি প্রকল্পে অনেক টাকা খরচ ও সময় নষ্ট হয়েছে। বহুদিন ধরে মানুষ এর প্রতীক্ষায়। এর একটা অবসান হওয়া উচিত। প্রাথমিকভাবে দুটি এসি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিআরটি প্রকল্পের উদ্বোধন করা হবে।

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, আমরা বেশ কিছুদিন ধরে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত দুটি বাস পরিচালনা করছি। কিন্তু দুটি বাসে কাঙ্ক্ষিত যাত্রী পাওয়া যাচ্ছিল না। যে কারণে বাসগুলো এখন গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। ১৬ ডিসেম্বর আমাদের উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর প্রাথমিকভাবে ১০টি বাস এই পথে চলাচল করবে। চাহিদা অনুযায়ী বাস বৃদ্ধি করা হবে।

বিআরটি প্রকল্পের বাস ভাড়া
গাজীপুরের শিববাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত ২০ টাকা, বোর্ডবাজার ৩৫, টঙ্গীর কলেজ গেট ৫০ ও বিমানবন্দর ৭০ টাকা। বিমানবন্দর থেকে কলেজ গেট পর্যন্ত ভাড়া ২৫ টাকা, বোর্ডবাজার ৪০, চৌরাস্তা ৫৫ ও শিববাড়ি ৭০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *