ফরিদা পারভিনকে কেবিনে নেওয়া হয়েছে

বিনোদন প্রতিবেদক
শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফরিদা পারভিন। এ সময় জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন গায়িকা।

এবার এলো স্বস্তির সংবাদ। আইসিইউ থেকে কেবিনে স্থানন্তর করা হয়েছে গায়িকাকে। ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন তার স্বামী বংশীবাদক গাজী আব্দুল হাকিম।

তিনি বলেন, ‘এখন আগের চেয়ে ভালো আছেন তিনি (ফরিদা পারভিন)। কেবিনে নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। আপনারা দোয়া করবেন তার জন্য।’

এর আগে আইসিইউতে থাকাবস্থায় গায়িকার শারীরিক অবস্থা জানিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘তার শরীরের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে এখনও আইসিইউতে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত-শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।’

ফরিদা পারভিনের শারীরিক অবস্থা জানালেন গায়িকার মেয়ে
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন ফরিদা পারভিন। এর আগে ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন ফরিদা পারভীন। সে সময়ও তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *