প্রভা যে কথাগুলো বলেছিলেন শাকিব খানকে সরাসরি

বিনোদন ডেস্ক :
সুপারস্টার শাকিব খানকে নিয়ে আলোচনা বিনোদন দুনিয়ার সর্বত্র। আজকাল যেন তা আরও বেড়েছে। তাকে নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একবার সরাসরি শাকিবকে কিছু কথা বলেছিলেন এ অভিনেত্রী।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে প্রভা বলেন, ‘আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তাঁর তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।’

অভিনেত্রী বলেন, ‘শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে—শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’

শাকিব ও প্রভা দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনের হলেও তাদের কখনও একসঙ্গে কাজ করা হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা, সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

প্রভা বলেন, ‘শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম, আপনি অনেক সুন্দর।’
ভবিষ্যতে বড় পর্দায় কাজের ব্যাপারে জানতে চাইলে প্রভা বলেন, ‘বড় পর্দায় কেনো যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কেনো জানি কাজটা আর শেষমেশ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলব।’

এদিকে আজকাল বেশিরভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটাচ্ছেন প্রভা। নিজেকে দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলতেই ট্রাম্পের দেশটিতে যাতায়াত প্রভার। সেখানকার দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়।সম্প্রতি দেশে এসেছেন প্রভার। এরপরই সংবাদকর্মীদের মুখোমুখি। সেখানেই কিং খানকে নিয়ে নিয়ে মন্তব্য তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *