এক প্রকার অনাথই আমি : শাহরুখ খান

বিনোদন ডেস্ক ;
বলিউডের সিংহাসনটি এখনো শাহরুখ খানেরই দখলে। তবে, আপনা-আপনি তো এই সাফল্য আসেনি। শুরুতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। সেসব কথা অকপটে স্বীকারও করেন কিং খান। এবার শাহেনশাহ জানালেন, নিজেকে অনাথ মনে করেন।

বলিউড বাদশা শাহরুখ খান এক সাক্ষাৎকারে বলেন, “যদি নম্রভাবে না বলি তাহলে বলতেই পারি যে আমার গল্পও খানিকটা এমন (মুফাসার মতো)। মানিয়ে যায়। টেকনিক্যালি বললে, যার বাবা-মা নেই তিনি অনাথ। আমি খুব অল্প বয়সে মা-বাবাকে হারিয়েছি আমিও একপ্রকার অনাথই, কিছুটা বলা যেতে পারে।”

আগামী ২০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। দুই ছেলে আরিয়ান-আব্রামের সঙ্গে এই সিনেমার হিন্দি ভার্সানে কণ্ঠ দিয়েছেন শাহরুখ। সে সম্পর্কিত এক সাক্ষাৎকারে নিজেকে অনাথ বলে দাবি করেন শাহরুখ।

নিজের এই সাক্ষাৎকারে বহিরাগত হিসেবে বলিউডের নিজের সংগ্রামের কথাও জানান শাহরুখ। তার কথায়, “আমার পরিবারের কেউ কখনও সিনেমা জগতে ছিল না। আমি দিল্লি থেকে মুম্বাইতে এসেছি, তাই আমি বহিরাগত। এটাও তো একটা কিংয়ের গল্প। তাই, হ্যাঁ, আমি রাজা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *