বদলি বোলিং অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরকিয়ার

স্পোর্টস ডেস্ক :
এনরিখ নরকিয়াকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। তবে আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলার জন্য ১৬ মাস পর সুযোগ পাওয়া অ্যানরিখ পিঠের চোটে ছিটকে গেছেন চ্যাম্পিয়নস ট্রফি থেকে। তার বদলি হিসেবে এবার বোলিং অলরাউন্ডার করবিন বশকে দলে ভেড়ালো সিএসএ।

নরকিয়ার বদলে জায়গা পাওয়া ৩০ বছর বয়সী বশ গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেছেন। এর আগে ২০১৯ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময়ও চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগে ছিটকে গিয়েছিলেন নরকিয়া।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) নরকিয়া ছিটকে যাওয়ার পর জেরাল্ড কোয়েৎজিকে বদলি করার কথা ভেবেছিল। এই অলরাউন্ডারকে চলমান ত্রিদেশীয় সিরিজের দলেও রাখা হয়।

তবে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে যান কোয়েৎজিও। তাই বিকল্প হিসেবে স্কোয়াডে রিজার্ভ ক্রিকেটার হিসেবে কুয়েনা মাফাকাকেও নিয়েছে সিএসএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *