ছবি-ভিডিও আপলোডের আহ্বান পুলিশের জুলাই আন্দোলনে হামলা-সহিংসতা ও হত্যার

নিজস্ব প্রতিবেদক :
জুলাই-আগস্টে আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যার ছবি এবং ভিডিও ফুটেজ ওয়েবসাইটে আপলোড করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, জুলাই-আগস্ট গণ-আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যে গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন/ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ ‘আন্দোলনের ছবি’ ওয়েবসাইটে (andolonerchobi.police.gov.bd) আপলোড করার আহ্বান জানানো হয়েছে।

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এই ওয়েবসাইটে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করতে হবে।

এতে আরও জানানো হয়, একটি মোবাইল নাম্বার দিয়ে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের পূর্বে আপলোডকারীর মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রেরণ করা হবে।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নাম্বার দিয়ে লগ-ইন করে দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *