নতুন পরিচয়ে জায়েদ খান নিউ ইয়র্কে

বিনোদন প্রতিবেদক :
নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় যোগ দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। ঠিকানার ডিজিটাল প্লাটফর্মে বিনোদনমূলত একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন।

জায়েদ খান নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জায়েদ খান বলেন, প্রথম কোনো কিছু সব সময়ই স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কীভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরবো অনুষ্ঠানটির মাধ্যমে।

তিনি আরো বলেন, বিদেশের মাটিতে ঠিকানা দেশের জন্য কাজ করছে। বাংলা ভাষাভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। তারা আমাকে এমন একটি আয়োজনে রাখায় কৃতজ্ঞতা।

চলতি বছরের জুলাইয়ে নিউ ইয়র্কে যান জায়েদ খান। এরপর থেকে সেখানেই আছেন আলোচিত এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *