বাংলাদেশের সব দলের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আজকের বৈঠকে আমি আসন্ন নির্বাচন সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি শুনেছি। শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।

এদিকে সকাল ৮টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কনসোলার মি. এরিক গিলম্যান, পাবলিক অফিসার মিস. মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার মি. জেমস স্টুয়ার্ট ও পলিটিক্যাল স্পেশালিষ্ট ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও জামায়াতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *