বনানীতে ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, ভিন্ন দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী এলাকায় সাত তলা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, গৃহকর্মী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।

‎রোববার (৮ মার্চ) বিকেল সোয়া ৩টায় বনানী ১৩ নাম্বার রোডের ডি-ব্লকের ৮৭ নাম্বার বাসার সামনে এ ঘটনা ঘটে।

‎নিহত গৃহকর্মীর নাম পিংকি। বয়স ১৫ বছর।

‎বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (অপারেশন) মো. মইনুদ্দিন।

তিনি জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, ওই ভবনের তৃতীয় তলায় পিংকি গৃহকর্মীর কাজ করে। বেলা সোয়া তিনটার দিকে ওই বাসার সাত তলা ভবন থেকে সে লাফিয়ে পড়ে মারা যায়। আমরা বর্তমানে ঘটনাস্থলে রয়েছি।’

‎তিনি আরও জানান, কেন এই গৃহকর্মী ছাদ থেকে পড়ে মারা গেল, এর পেছনের রহস্য কী, সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *