স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেন্ট ভিনসেন্টে মুখোমুখি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের শুরুতে দুই উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই আকিল হোসেনের জোড়া আঘাতে সাজ ঘরে ফেরে তানজিদ হাসান ও লিটন দাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৬ ওভারে স্কোর বোর্ডে জমা করে ৩২ রান। সাজঘরে ফেরা তানজিদ হাসান ১১ বলে করে ৬ রান। শূন্য রানে আউট হন লিটন দাস। অন্যদিকে রোস্টন চেজ প্রথম ওভারেই আফিফ হোসেনের উইকেট তুলেনেন।
এর আগে ম্যাচের শুরুতে টসভাগ্য বাংলাদেশের পক্ষে থাকেনি। টস জিতে তাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
গত জুনে সেন্ট ভিনসেন্টেই বিশ্বকাপের সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটি ম্যাচ জিতলেও আফগানিস্তানের বিপক্ষে হার টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় নাজমুল হোসেন শান্তদের। কয়েক মাসের ব্যবধানে সেই সেন্ট ভিনসেন্টেই বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে মাঠে নামছে। পুরোনো দুঃখ যখন সঙ্গী, তখন নতুন করে সেন্ট কিটসে ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার তাজা ক্ষত ক্রিকেটারদের হৃদয়ে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), শামিম হোসেন, তানজিদ হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, আকিল হোসেন, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও ওবেড ম্যাককয়।