নিজস্ব প্রতিবেদক ;
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি।
সোমবার বিকেল ৩টা ৪৫ মিনিটে বাংলামোটর মোড় থেকে র্যালিটি শুরু হয়ে জাতীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্থা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল আমিন, ড. আতিক মুজাহিদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।