আলোচনা সভা সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক :
বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় “বুদ্ধি হত্যার পরম্পরা ৭১-২৪” শীর্ষক আলোচনা সভা হবে। এর আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই পোস্টে বলা হয়েছে, “বুদ্ধি হত্যার পরম্পরাঃ ৭১-২৪” আলোচনা অনুষ্ঠানটি ১৪ ডিসেম্বর হওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্যকারণবশত অনুষ্ঠানটি সেদিন করা যায়নি। আগামীকাল (আজ) সন্ধ্যা ৬টায় আমরা অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে (রুপায়ন ট্রেড সেন্টার, ২য় তলা, বাংলামোটর) অনুষ্ঠানটি হবে।

আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আলোচক হিসেবে থাকবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় সদস্য তুহিন খান। আর সভার প্রবন্ধ উপস্থাপন করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *