মধুমিতা নতুন প্রেমের খবর দিলেন

বিনোদন ডেস্ক :
তিক্ত দাম্পত্যে মন ভেঙেছিল মধুমিতা সরকারের। আস্থা হারিয়েছিলেন সম্পর্কেও। ‘পুরুষকে আমি ঘেন্না করি’— এমন কথাও বলতে শোনা গিয়েছিল ছোট পর্দার অভিনেত্রীকে। তবে ২০২৪ সালটা মধুমিতার জীবনকে পুরোদস্তুর বদলে দিয়েছে।
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত মধুমিতা। নতুন বছরেই কি দেবমাল্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন? তা নিজ মুখে জানালেন অভিনেত্রী।

২০২৪ সালের শেষলগ্নে এসে নিজের উপলব্ধি আর স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিয়েছেন তিনি। আবেগঘন মধুমিতা বছর শেষে যেসব রঙিন মুহূর্ত তুলে ধরেছেন, সেখানে এক জায়গায় প্রেমিকের হাত শক্ত করে ধরে রেখেছেন অভিনেত্রী।

তিনি ছবির ক্যাপশনে লিখেছেন— নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটিকে আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪ সালে যা যা করেছি, সেগুলো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ।

মধুমিতা আরো লিখেছেন— এই বছরটা আমাকে শিখিয়েছে— কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। শিখিয়েছে জীবনের ওপর আশা-ভরসা রাখতে হয়। মনে করিয়েছে, যদি বিশ্বাস অটুট থাকে, যদি তুমি ধৈর্য ধরে অপেক্ষা কর, তাহলেই সঠিক ফল পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা— যখন তুমি সেই ফলের অপেক্ষাও করবে না।

প্রসঙ্গত, এই বছর দুর্গাপূজাতেই দেবমাল্যের সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছিলেন মধুমিতা। এরপর নিজের জন্মদিনেও প্রেমিকের হাত ধরে দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিলেন তিনি। আর কোনো রাখঢাক নেই, খুল্লমখুল্লাই প্রেমের কথা শিকার করে নেন অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *