নড়াইল প্রতিনিধি :
ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখ উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে। গ্রেফতারকৃত অন্য ২ জন হলেন চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে নিশান শেখ ও মৃত হাজী ওসমান মোল্যার ছেলে জাহিদ মোল্যা।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম।
পুলিশ জানায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে ৮ জনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রুজু করে। ঐ মামলায় এজাহারভুক্ত আসামি ছাব্বিরকে শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ছাব্বির শেখসহ আসামি ছিনতাইয়ের মামলায় আরো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।