আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে

নিজস্ব প্রতিবেদক :
রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রংপুর শিল্পকলা একাডেমীর মূল ফটকের রাস্তায় মানববন্ধন ও অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ও জেলা প্রশাসকের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উদ্বোধন করা হয়। এ সময় ২০০ থেকে ২৫০ জন উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন- ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ কমিশনার মো. মজিদ আলী, দুদক রংপুরের পরিচালক মো. তালেবুর রহমান, পুলিশ সুপার, সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুরের সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *