নিজস্ব প্রতিবেদক :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো এগিয়ে নিতে এবং জোরদার করতে ইচ্ছা পোষণ করেছে ভারত।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই-আগস্টের বিপ্লব সম্পর্কে ভারত অবগত রয়েছে।