ক্রীড়া প্রতিবেদক :
জেডেন সিলসের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিটির লেন্থ বুঝতেই পারেননি লিটন দাস। পুল শট করতে গিয়ে ব্যাটে-বলে সংযোগ ঘটাতেই হন ব্যর্থ। শেষ পর্যন্ত ব্যাকওয়ার্ড পয়েন্টে এভিন লুইসের হাতে ধরা পড়ে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন এই ব্যাটার। এরপর সিলসের তৃতীয় শিকার হয়ে ক্রিগ ছাড়েন মিরাজ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীদের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৫৫ রান। তানজিদ তামিম ৩৮ ও আফিফ হোসেন শূন্য রানে ক্রিজে আছেন।
দলীয় ২৬ রানের মাথায় সিলসের শিকার হয়ে ফেরেন সৌম্য সরকার। মিডল এবং অফের উপর করা ডেলিভারিতে সামনে এগিয়ে এসে অকারণে হাফ শট খেলেন সৌম্য। মিড অনে থাকা গুডাকেশ মোতি অনায়াসে বল তালুবন্দি করলে এই ওপেনার মাত্র ২ রান করেই মাঠ ছাড়েন।
তারপর লিটনের ব্যাটে আসে ৪ রান। ব্যাক অব লেন্থের বল মিরাজ খেলতে গেলে তার ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত হানে। তাতে টাইগার অলরাউন্ডার মাত্র এক রানের বেশি করতে পারেননি।