নিজস্ব প্রতিবেদক :
জুলাই গণহত্যা এবং বিগত সময়ে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সমাবেশ করেছে বিএনপিপন্থী সংগঠন মায়ের ডাক।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুর ২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিগত সরকারের অবৈধ কর্মকাণ্ডের বিচার দাবি জানান।