ময়মনসিংহ প্রতিনিধি :
সিএনজিচালিত অটোরিকশায় পৌরসভার অতিরিক্ত চাঁদা দাবির প্রতিবাদে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা ঘেরাও করেছেন চালকরা।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।
অটোচালকদের অভিযোগ, সিএনজিচালিত অটোরিকশা প্রতি ১০ টাকার পরিবর্তে ২০ টাকা চাঁদা দাবি করেছে পৌরসভা। এরই প্রতিবাদে উপজেলা পুড়াবাড়ি সিএনজিচালিত অটোচালকদের উদ্যোগে ত্রিশাল উপজেলা ঘেরাও কর্মসূচি পালিত হয়।