প্রথম শ্রেণির ক্রিকেট শুরু ২১ ডিসেম্বর দেশে প্রথমবার নারীদের

ক্রীড়া প্রতিবেদক :
দেশে এতদিন শুধু ছেলেদের জন্য ছিল প্রথম শ্রেণির ক্রিকেট লিগ। নারী ক্রিকেটারদের এমন কিছু ছিল না। যা নিয়ে কম আক্ষেপ করেননি নারী ক্রিকেটাররা। প্রথম শ্রেণির ক্রিকেট না থাকায় টেস্টও খেলতে পারছিলেন না বাঘিনীরা। অবশেষে সেই আক্ষেপ ফুরাচ্ছে।
আগামী ২১ ডিসেম্বর শুরু হয়েছে নারীদের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট চারটি দল। তারা হলো- দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে চার দলের পূর্ণাঙ্গ স্কোয়াড জানিয়েছে। তিনদিমের ম্যাচের টুর্নামেন্টের খেলাগুলো রাজশাহীর দুই ভেন্যু বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ড ও শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে হবে।

ফটো- বিসিবি
ফটো- বিসিবি

উদ্বোধনী দিন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। একইদিন শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মধ্যাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল।

এরপর ২৬ ডিসেম্বর দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের ম্যাচ মাঠে গড়াবে, ভেন্যু বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল একইদিন শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে খেলতে নামবে।

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ জাতীয় নারী দল। এর মাঝেই চলবে এই টুর্নামেন্ট। আপাতত দুই রাউন্ডের সূচি প্রকাশ করেছে বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *