নিজস্ব প্রতিবেদক :
বেসরকারি খাতের উন্নয়নে ১০ কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক। বাজেট সহায়তার এই ঋণ দেবে এডিবি, যা প্রতি ডলার ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা।
বৃহস্পতিবার ঢাকার এনইসি সম্মেলন কক্ষে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং চুক্তিতে স্বাক্ষর করেন।
বাজেট সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার দেবে এডিবি। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৪-২০২৯। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়িতব্য অবকাঠামোগত উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সক্ষমতা বাড়ানোর জন্য এডিবি প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে।
এডিবি প্রকল্পটির জন্য ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে, যা অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স হিসেবে প্রাপ্ত হবে। ঋণটি ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধযোগ্য এবং এর বার্ষিক সুদের হার হবে ০.৫০ শতাংশ।