ফ্রাঁসোয়া বায়রু ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
ফ্রাঁসোয়া বায়রুকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার (১৩ ডিসেম্বর) নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেন তিনি।
ফ্রান্সে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যান সাবেক প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

মিশেল বার্নিয়েরের সরে যাওয়ার এক সপ্তাহ পর ম্যাক্রোঁর কার্যালয়ের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা এলো। প্রধানমন্ত্রী হিসেবে বায়রুর প্রথম কাজ হবে একটা বাজেট পাস করা। তবে ব্যাপকভাবে বিভক্ত পার্লামেন্টে কাজটি তার জন্য বেশ কঠিন হবে বলেই মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *