শেখ হাসিনা অপচেষ্টা চালাচ্ছে ক্ষমতা ফিরে পেতে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা। গণতন্ত্রকে পরিপূর্ণ রুপ না দেওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে।
শুক্রবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বুদ্ধিজীবী দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, যে কারণে বাংলাদেশ আজ স্বাধীন সে ইতিহাস যেন কেউ বিকৃত করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, চরম ক্রান্তিকাল অতিক্রম করছে পুরো জাতি। এমন কোনো কথা বলা যাবে না, যাতে করে নিজেদের ক্ষতি হয়। এ সময় রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, প্রতিটি মুহূর্ত সতর্কতার সাথে এগোতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ উদ্দিন আহমেদ (অবঃ), যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় ২৫০০ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *