নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, শ্রমিক দল, ছাত্রদল, জাসাস এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।