আজ যত কর্মসূচি কৃষক দলের শীতবস্ত্র বিতরণসহ

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। রোববার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপির কর্মসূচি

দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেলা ১১টা মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে কৃষক দলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

জনপ্রশাসন সচিবের কর্মসূচি

বেলা ১১টায় সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে মহার্ঘ ভাতা ও বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদন নিয়ে ব্রিফ করবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ন সচিব ড. মো. মোখলেস উর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *