কাঁপছে চুয়াডাঙ্গা ৩ দিন ধরে শৈত্যপ্রবাহে

চুয়াডাঙ্গা প্রতিনিধি :
টানা ৩ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৮০ শতাংশ।
এর আগে, শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৭ ডিগ্রি ও শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, রোববার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে।

এদিকে, তীব্র শীতে রোটাভাইরাসের কারণে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। বেশিরভাগ রোগীই শিশু। শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে তিন থেকে চার শতাধিক বয়োবৃদ্ধরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া প্রতিদিন প্রায় ৩০০-৪০০ শিশু আউটডোরে চিকিৎসা নিয়েছে। শীতজনিত কারণে নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *