খালেদা জিয়া মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ২১ ডিসেম্বর এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া।

এর আগে, গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *