স্পোর্টস ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট ভাগাভাগি করেছে শিরোপা দৌড়ে থাকা লিভারপুল। যদিও এ ম্যাচে পয়েন্ট খোয়ানোর পথেই ছিল অল রেডসরা। দুইবার পিছিয়ে পড়ে ফুলহ্যামের কাছে পয়েন্ট ভাগাভাগি করে জয়ের সমান ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। ম্যাচটিতে পয়েন্ট আদায় করতে হয়েছে ১০ জন খেলোয়াড় নিয়ে।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে অতিথি দল ফুলহ্যাম। খেলার ১১ মিনিটে এগিয়ে যায় তারা। ফুলহ্যামের হয়ে গোল করেন আন্দ্রেস পেরেইরা। স্কোরলাইন হয় ১-০। এর ঠিক ছয় মিনিট পর দ্বিতীয় গোলটি পেয়েই যেত ফুলহ্যাম। কিন্তু সেটি হয়নি।
হ্যারি উইলসনকে ট্যাকল করেন রবার্টসন। তাতে গোল হজম করার হাত থেকে রক্ষা পায় লিভারপুল। লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। প্রথমার্ধে ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ঘরের মাঠে সমতায় ফেরাতে মরিয়া হয়ে উঠে লিভারপুল। খেলার ৪৭ মিনিটে ক্যাডি গ্যাকপোরে গোল করে স্কোরলাইন ১-১ করে।
খেলার ৭৬ মিনিটে রবিনসনের ক্রসে রদ্রিগো মুনিজের গোলে স্কোরশিটে নাম লেখান। তাতে স্কোরলাইন ২-১ করেন। খেলার ৮৬ মিনিটে দিয়াগো জোটার গোলে সমতায় ফেরে লিভারপুল। বাকি সময়ে গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে জার্গেন ক্লপের শিষ্যরা।
টানা দুই ম্যাচ ড্র করলেও শীর্ষস্থান হারায়নি লিভারপুল। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে দলটি। দ্বিতীয় স্থানে থাকা চেলসির সংগ্রহ ৩১ পয়েন্ট। আর ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে ফুলহাম।