ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশে: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার সকাল ১০টায় ভাষণ শুরু হয়। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

এর আগে, সকাল সোয়া ৭টার দিকে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ড. ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *