সিদ্ধান্ত নেবে তরুণ সমাজ গণতন্ত্র পরিবর্তনের: পার্থ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, বর্তমানের এই দেশ তরুণ প্রজন্মের দেশ, তরুণ সমাজ সিদ্ধান্ত নেবে এ দেশের গণতন্ত্রের পরিবর্তনের।
মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গুলশান-২ ডিএনসিসি মার্কেটের সামনে বিজেপির উদ্যোগে বিজয় র‍্যালি ও পথসভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে। আমি আশা করি, এ দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন হবে। আমার দল বিজেপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

এতে উপস্থিত ছিলেন- বিজেপির প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর, গুলশান থানার যুব সংহতি আহ্বায়ক মাইনুদ্দিন (মাইনুল), সদস্য সচিব ইউসুফ হাওলাদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *