ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাবেন। এদিন দুপুর ২টার দিকে বিমানযোগে সৈয়দপুর হয়ে ঠাকুরগাঁও যাবেন তিনি।
জানা গেছে, আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ে স্থানীয় বেসরকারি সংস্থা ইএসডিও এর তিন যুগের ম্যুরাল উদ্বোধন ও কর্মসভায় অংশ নেবেন বিএনপির মহাসচিব। পরে ২২ ডিসেম্বর পঞ্চগড় জেলার বোদা উপজেলায় বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *