নিজস্ব প্রতিবেদক :
লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটের একটা ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে রওনা করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, লন্ডনে সালাহউদ্দিন আহমেদের মেয়ে আছেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে তার।