সরকারি ভাতা পাচ্ছেন মাসে ১ হাজার টাকা সানি লিওন!

বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী সানি লিওনের নামে ‘মাহতারি বন্দন যোজনা’ প্রকল্পের আওতায় ভাতা উত্তোলন করা হচ্ছে। ভারতের ছত্তিশগড়ে বিবাহিত নারীদের জন্য মাসে ১০০০ টাকার ভাতার ব্যবস্থা রাখে সেখানকার স্থানীয় সরকার। এখন পর্যন্ত মোট ১০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে!
সম্প্রতি ছত্তিশগড়ের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। জানা যায়, আদতে সানি লিওন নামে একটি অ্যাকাউন্ট খুলে এই ভাতার সেবা নিচ্ছিলেন এক যুবক। সেখানে ভাতা গ্রহীতার স্বামীর নাম দেওয়া হয় জনি সিন্স! ইতোমধ্যে প্রতারণার অভিযোগে বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্রের খবর, সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে সেই অভিযুক্ত ব্যক্তি একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন; সেই অ্যাকাউন্টে খোলা হয়েছে মূলত অভিনেত্রী সানি লিওনের নামে। বলা বাহুল্য, এর সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্ক নেই।

ইতোমধ্যে সেই অ্যাকাউন্টটি জব্দ করেছে প্রশাসন। পাশাপাশি, এখনও পর্যন্ত ওই ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা জমা পড়েছে, তা যাতে সরকারের ঘরে ফেরানো যায়, সেই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *