নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সভাপতি মো. মাহমুদুর রহমান মান্না অসুস্থ হয়ে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রোববার রাত ৯টা ৪৫ মিনিটে তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করেন।
তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
উল্লেখ্য, মাহমুদুর রহমান মান্না কার্ডিওলজি বিভাগের অধীনে সিসিইউ এর বেড নং ০৪ এ চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হলেও চিকিৎসক তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে অবস্থান করতে বলেন।